কুখ্যাত খুনি জিয়াউল নিজ হাতে ১১৫ জনের বেশি মানুষকে হত্যা করেছে

0
0

কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ সরাসরি হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে মূলত সেইসব সামরিক কর্মকর্তার জবানবন্দি উপস্থাপন করা হয়েছে, যারা এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসান বিভিন্ন সময়ে নির্বিচারে ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছে। এর মধ্যে প্রায় ১১৫ জনের বেশি মানুষকে সে সরাসরি হত্যা করেছে বলে প্রসিকিউশন শনাক্ত (আইডেন্টিফাই) করতে পেরেছে এবং সাক্ষ্যে তা তুলে ধরা হয়েছে। একক কোনো ব্যক্তির দ্বারা এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।

জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিবরণ দিয়ে চিফ প্রসিকিউটর আরও জানান, প্রখ্যাত সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও এবং বহু অপকর্মে জড়িত থাকার পরও সে বারবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছে। মাতৃবাহিনীতে ফিরে না গিয়ে সে স্বৈরাচারী কায়দায় র‍্যাবে দিনের পর দিন কাটিয়েছে। বিরোধী রাজনৈতিক দল দমন-পীড়নের জন্য শেখ হাসিনার চাহিদা ও আজ্ঞা অনুযায়ী সে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানায় যে, জিয়াউল আহসান রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র বা ‘ডিপ স্টেট’-এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিল। সাক্ষীদের জবানবন্দির বরাতে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিজেও বলেছে যে জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিল না। মূলত খুনি হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি আশ্রয় ও প্রশ্রয়েই সে একের পর এক এসব দানবীয় ও নারকীয় অপকর্ম চালিয়ে গেছে।

মামলার সাক্ষীদের বিষয়ে চিফ প্রসিকিউটর জানায়, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের কুকর্মের সহযোগী (একমপ্লিস) কয়েকজন সামরিক কর্মকর্তাকে এই মামলায় সাক্ষী করা হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এসব লোমহর্ষক ঘটনা বাইরের কেউ দেখেনি, যারা দেখেছে তারা ভেতরের লোক বা ইনসাইডার এবং তার সহযোগী ছিল। তাদের ছাড়া অন্য কারো পক্ষে এসব ঘটনার বর্ণনা দেয়া সম্ভব ছিল না। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বা ফৌজদারি আইন অনুযায়ী সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম জানায়, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির এবং মেজর দেলোয়ার ওরফে মনিরুল হকের জবানবন্দি থেকে স্পষ্ট হয়েছে যে, জিয়াউল আহসানের একজন সহযোগী ছিল কমান্ডার সোহেল। কমান্ডার সোহেল তার আজ্ঞাবহ কিছু সাংবাদিককে দাওয়াত দিয়ে বোটে করে চরদোয়ানি বা বিভিন্ন অপারেশনের জায়গায় নিয়ে যেত। পরবর্তীতে ওই সাংবাদিকরা প্রকৃত ঘটনা গোপন রেখে তাদের (জিয়াউল আহসান ও তার সহযোগীদের) শেখানো ভাষ্যমতো সংবাদ প্রচার করত।


তথ্যসূত্র:
১। ট্রাইব্যুনালে গুমের মামলার প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন
– https://tinyurl.com/yk2spxnc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসর্বনিম্ন মজুরি নির্দিষ্ট না হওয়ায় গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া