
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা সংশ্লিষ্ট সশস্ত্র প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) ঘোষণা করেছে যে, তাঁরা টিম্বুকটু রাজ্যের টঙ্কা শহরের উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করতে যাচ্ছেন। শুক্রবার নির্ধারিত সময়ের পর শহরটির উপর এই অবরোধ কার্যকর করা শুরু হবে।
গত ২২ নভেম্বর, রোববার বিভিন্ন স্থানীয় ভাষায় প্রচারিত অডিও বার্তায় জেএনআইএম জানায়, যারা শহর ছাড়তে ও প্রবেশ করতে চান, তারা যেনো ২৭শে নভেম্বর শুক্রবারের মধ্যে নিজেদের প্রয়োজন সেরে নেন এবং টঙ্কা ত্যাগ করেন। এরপর কোনো যানবাহন শহরে প্রবেশ করতে বা বের হতে পারবে না। এমনকি নদীপথে কোনো নৌযানও ভিড়তে পারবে না। অবরোধ ভাঙার চেষ্টা করলে তাদের সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।
স্থানীয় সূত্র জানায়, গ্রীষ্মের শেষ দিক থেকে, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে টঙ্কার প্রবেশমুখে মালির জান্তা বাহিনী ও তাদের রুশ অংশীদার আফ্রিকান কর্পসের একটি দল অবস্থান করছে। জান্তা ও তাদের রুশ মিত্রদের এই অনুপ্রবেশের পর থেকে টঙ্কা ও আশপাশের একাধিক বাসিন্দা শহরের উপকণ্ঠে জেএনআইএমের উপস্থিতি বৃদ্ধির কথাও নিশ্চিত করেছেন।
টিম্বুকটুর স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই নির্দেশনা দিয়েছেন জেএনআইএমের স্থানীয় কমান্ডার বিনা দিয়ারা। তাঁর নির্দেশে শুক্রবারের মধ্যে টঙ্কা খালি করার কথা বলা হয়েছে। জান্তা-রাশিয়া সাম্রাজ্যবাদী জোটের মোতায়েনের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4kpr6npn


