হেরাতে দুই মাসের সার্জেন্ট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪২৮ জন পুলিশ সদস্য

0
0

আফগানিস্তানের হেরাত প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে দুই মাসের মৌলিক পেশাগত ও ধর্মীয় প্রশিক্ষণ সম্পন্ন করে ৪২৮ জন পুলিশ সদস্য সনদ অর্জন করেছেন। প্রশিক্ষণ চলাকালে তাঁরা ইসলামী শিক্ষা, নিরাপত্তা কৌশল, অপারেশন পরিচালনা, অস্ত্র ব্যবহার এবং বিভিন্ন পেশাগত বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।

বাখতার নিউজ এজেন্সি ও আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর, শুক্রবার হেরাত প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে তাঁদের দ্বিতীয় সার্জেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা তাঁদের অর্জিত দক্ষতা প্রদর্শন করেন। এ সময় তাঁরা সামরিক প্রতিবন্ধকতা অতিক্রম, অস্ত্র পরিচালনা, লক্ষ্যভেদ, শারীরিক সক্ষমতা যাচাই এবং বিভিন্ন কৌশলগত অনুশীলনে অংশ নেন।

ব্যবহারিক প্রদর্শনীতে কালাশনিকভ, পিকে মেশিনগান, রকেট ও পিস্তল ব্যবহারের দক্ষতাও তুলে ধরেন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা। পাশাপাশি শারীরিক ব্যায়াম ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তাঁদের সক্ষমতা প্রদর্শন করা হয়।

হেরাত পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মোল্লা পাসওয়াল ক্বারী হাবিবুল্লাহ ওয়াকাস হাফিযাহুল্লাহ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সদস্যদের সক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে পেশাগত প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণই প্রয়োজনীয়।

প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইমারাতে ইসলামিয়ার পুনঃপ্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত হেরাতের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মৌলিক ও বিশেষায়িত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে মোট ১১ হাজার ১৫৩ জন সদস্য স্নাতক হয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সদস্যদের দক্ষতা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1.428 sergeants graduate from the Sherta Training Center in Herat
– https://tinyurl.com/fcrxfc8j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৬০০-এর বেশি ত্রাণকর্মীকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধআরব-সাগরের তীরে পুন্টল্যান্ড বাহিনীর উপর আশ-শাবাব যোদ্ধাদের অভিযান: স্কোয়াড কমান্ডারসহ ৩ শত্রু সেনা নিহত, আহত ৪