
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সিরাজ আবাসিক ছাত্রীনিবাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসী।
শুক্রবার ( ২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও আবাসিক শিক্ষার্থীদের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে আওয়ামী দুর্বৃত্তরা ছাত্রীনিবাসের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র:
১। রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/yuvsm3up


