ইমারাতে ইসলামিয়ার নানগারহারে কমলা চাষের জমি বেড়েছে, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ হাজার টন

0
1

আফগানিস্তানের নানগারহার প্রদেশে কমলা চাষের জমি সম্প্রসারিত হয়েছে। চলতি মৌসুমে প্রদেশটিতে প্রায় ৯ হাজার মেট্রিক টন কমলা উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। গত বছরের তুলনায় এবার কমলা চাষের জমি ২৩০ জেরিব বেড়ে মোট ১ হাজার ৮৭৫ জেরিবে পৌঁছেছে। কৃষকদের প্রশিক্ষণ, বাগানের পরিচর্যা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের ফলে প্রদেশটির কমলা উৎপাদনে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

আফগানিস্তানের সরকারি গণমাধ্যম ও তথ্যকেন্দ্রের (জিএমআইসি) ২৬ নভেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নানগারহারের ১৫টি জেলায় কমলার বাগান রয়েছে। গত বছর ১ হাজার ৬৪৫ জেরিব জমির বাগান থেকে ৮ হাজার ৭১৬ মেট্রিক টন কমলা উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে উৎপাদন বেড়ে ৯ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
কৃষি খাতের উন্নয়নে প্রদেশটির কৃষি

সম্প্রসারণকর্মীরা প্রায় ১১ হাজার কৃষক ও বাগানমালিককে প্রশিক্ষণ দিয়েছেন। এসব প্রশিক্ষণে কমলার বাগানের যথাযথ পরিচর্যা, গাছের রোগবালাই ও পোকামাকড় প্রতিরোধ এবং বাগান ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে।

আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের কৃষি উৎপাদন বাড়াতে ফলের বাগান সম্প্রসারণ, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রচলন এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
নানগারহারে কমলা চাষের জমি বৃদ্ধি ও উৎপাদন সম্প্রসারণ স্থানীয় কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ফলের চাহিদা পূরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1. Nangarhar’s Orange Orchards Expand as Production Set to Reach 9,000 Metric Tons
– https://tinyurl.com/5a2wt564

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধচাঁদাবাজির টাকা পুলিশ কিভাবে আদায় ও ভাগবাটোয়ারা করে তা নিয়ে বিস্ফোরক তথ্য জানালো চট্টগ্রামের বিএনপি নেতা