
ভারতের পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে দীর্ঘবছর ধরে চলে আসা শুক্রবারের সাপ্তাহিক ছুটির নিয়ম বাতিল করেছে হিন্দুত্ববাদী সরকার। এর পরিবর্তে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো রোববারকে একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে পালনের নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী সরকার কর্তৃক গঠিত মাদ্রাসা শিক্ষা পর্ষদ। শুক্রবার (২৭ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত সেপ্টেম্বরে রাজ্যের ২২টি জেলায় ২৫২টি তাদের দৃষ্টিতে অননুমোদিত মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছিল হিন্দুত্ববাদী প্রশাসন।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতাধীন সব স্বীকৃত মাদ্রাসার প্রধানদের নতুন নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে রোববার ছাড়া অন্য কোনো কর্মদিবসে নিয়মিত সাপ্তাহিক ছুটি পালনের প্রথা বন্ধ করার কথা জানানো হয়।
হিন্দুত্ববাদী প্রশাসনের দাবি, দৈনন্দিন শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের মতো মাদ্রাসাগুলোকেও ২০২৬ সালের শিক্ষাপঞ্জি যথাযথ অনুসরণ করতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে প্রকাশিত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ ধারা এবং পর্ষদের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের প্রকাশিত বিজ্ঞপ্তির অজুহাত দেখানো হয়েছে, যেখানে রোববারকে একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে পালনের নির্দেশনা রয়েছে।
জুমার নামাজ আদায়ের সুবিধার্থে পশ্চিমবঙ্গে দীর্ঘবছর যাবত শুক্রবার সাপ্তাহিক ছুটি পালনের রীতি অনুসৃত হয়ে আসছে। শুক্রবার বন্ধ থাকলেও শিক্ষার ঘাটতি পূরণে মাদ্রাসাগুলো রোববার খোলা রাখা হতো। কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকার মুসলিমদের স্বাধীন ধর্ম পালনে এই ছাড়টুকু দিতে আর রাজি হচ্ছেনা।
এর আগে চলতি বছরের অক্টোবরে উত্তরাখণ্ড রাজ্যেও ২০৬টি তাদের দৃষ্টিতে স্বীকৃত মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল হিন্দুত্ববাদী সরকার।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2dtkrrcv


