
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ খুনি আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় কয়েক শ লোকের অংশগ্রহণে এ মিছিল বের করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মশাল হাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালগাঁও এলাকায় জড়ো হয়। পরে তারা মশাল নিয়ে মিছিল বের করে। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ!
তথ্যসূত্র:
১। বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিল
– https://tinyurl.com/yjf3r5kn


