চট্টগ্রামে ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা

0
1

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে এ ঘটনা ঘটলেও রেলকর্মীদের দ্রুত তৎপরতায় দুয়েক মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়, দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার পথে কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। ওই সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না এবং রেলের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগুন নেভানোর পর ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে নির্ধারিত সময়ে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।


তথ্যসূত্র:
১। চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
– https://tinyurl.com/mjwxjbmp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফের গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধফেনীতে আওয়ামী নেত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁস, বিতর্কের মুখে রাতের আঁধারে থানা ছাড়ল ওসি