ফেনীতে আওয়ামী নেত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁস, বিতর্কের মুখে রাতের আঁধারে থানা ছাড়ল ওসি

0
0

স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়তে হলো ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত পর্যন্ত থানা না ছাড়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়।

শনিবার সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম জানায়, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার (২৫ নভেম্বর) ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সাথে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।

নোমানের বিরুদ্ধে এর আগেও দায়িত্ব পালনকালে বিতর্কের অভিযোগ রয়েছে। ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি! এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


তথ্যসূত্র:
১। রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি
– https://tinyurl.com/y5pssk4x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা