পশ্চিম ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, নিহত ৪

0
49

ইরাকের পশ্চিমাঞ্চলে জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন সেনাসদস্য নিহত হয়েছে। ১৩ মার্চ, শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে জানিয়েছে, ১২ মার্চ, বৃহস্পতিবার রাতে ঘটা এই দুর্ঘটনায় বিমানের মোট ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে সেন্টকম জানিয়েছে, বিমানটি কোনো শত্রুপক্ষ বা ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়নি। মূলত উড্ডয়নকালীন অবস্থায় আরেকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের সাথে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কেসি-১৩৫ মডেলের একটি রিফুয়েলিং এয়ারক্রাফট।

এদিকে এই ঘটনায় জড়িত দ্বিতীয় ট্যাঙ্কারটি জরুরি সংকেত পাঠিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি আন্তর্জাতিক জরুরি কোড ‘৭৭০০’ প্রচার করেছিল। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বিতীয় বিমানটির পেছনের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার বা লেজের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


তথ্যসূত্র
1. Four crew confirmed dead after US military plane crash in Iraq
– https://tinyurl.com/5f99ccer
2. Four killed after US refuelling plane crashes in Iraq, military confirms
– https://tinyurl.com/2rs6vzx8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি আগ্রাসনের জবাবে পাখতুনখোয়ায় সামরিক স্থাপনায় আফগান বাহিনীর পাল্টা হামলা
পরবর্তী নিবন্ধমোগাদিশুর উপকণ্ঠে শাবাবের পাল্টা আক্রমণ: তুর্কি ও মার্কিন প্রশিক্ষিত ৩২ সেনা হতাহত