সিরাজগঞ্জে ঈদের দিন যুবককে গলা কেটে হত্যা

0
6

ঈদের দিন সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। দৈনিক ইত্তেফাক জানায়, শনিবার (২১ মার্চ) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত সোহেল (২৩) উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা সোহেলকে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মীয়স্বজনদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পবিত্র ঈদের দিনে এ হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


তথ্যসূত্র:
১। ঈদের দিনে যুবককে গলা কেটে হত্যা
– https://tinyurl.com/54tpnvf6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
পরবর্তী নিবন্ধভারতীয় দখলদারিত্বের অধীনে সত্যিকারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত কাশ্মীরের মুসলমান জনগণ