ভারতীয় দখলদারিত্বের অধীনে সত্যিকারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত কাশ্মীরের মুসলমান জনগণ

0
0

দখলদার ভারতীয় বাহিনীর অস্ত্র ও বেয়নেটের ছায়ায় আরও একটি ঈদ পালন করছে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মুসলিম জনগণ। অব্যাহত সামরিক নিপীড়ন ও বিধিনিষেধের মধ্যে কাশ্মীরি মুসলমানরা সত্যিকারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত। নির্বিচারে ঘেরাও ও তল্লাশি অভিযান, সামরিক রেইড ও হয়রানি উক্ত অঞ্চলের মুসলমানদের জীবন দুর্বিসহ করে তুলেছে।

‎২০১৯ সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করেছিল দখলদার ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা থেকেও বঞ্চিত কাশ্মীরের মুসলমানগণ।

‎কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ঐতিহাসিক জামিয়া মসজিদ সিলগালা করে রেখেছে দখলদার ভারতীয় প্রশাসন। এই মসজিদে মুসল্লিদের জুমা’র নামাজ আদায়ে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে, একই সাথে এবারের ঈদেও টানা ৮ বছরের মতো এই গ্র্যান্ড মসজিদে তালা লাগানো রয়েছে।

‎নিজেদের একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে থাকে ভারত, তা সত্ত্বেও কাশ্মীরিদের ধর্মীয় অধিকার খর্ব করার মাধ্যমে নিজস্ব গণতান্ত্রিক নীতিকেও মেনে চলছে না দখলদার সরকার।

‎তারা পরিকল্পিতভাবে জম্মু ও কাশ্মীরের মুসলিম পরিচয়কে টার্গেট করছে। এছাড়া তারা মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলতে এবং হিন্দুত্ববাদী মতাদর্শ চাপিয়ে দিতে পদ্ধতিগতভাবে কাজ করে যাচ্ছে।

‎সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের নামে হিন্দু রীতিনীতি ও আচার-অনুষ্ঠান প্রচার করছে দখলদার বিজেপি সরকার। তারা কাশ্মীর অঞ্চলের মুসলিম পরিচয়কে বিলুপ্ত করার লক্ষ্যে ঈদগাহ, মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থানগুলো নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পদক্ষেপ গ্রহণ করছে।

‎কাশ্মীরি মুসলিম ছাত্রদের হিন্দু ভজন গান এবং হিন্দু আচার-অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। এই সকল পদক্ষেপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির জনসংখ্যাতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃশ্যপটকে নতুন রূপ দেওয়ার একটি সংগঠিত প্রয়াস।

‎তবে নিজেদের মুসলিম পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে দৃঢ়প্রতিজ্ঞ কাশ্মীরের মুসলমান জনগণ। স্বাধীনতা অর্জন ও সত্যিকার অর্থে ঈদ উদযাপনের জন্য তাদের সংকল্প অটুট রয়েছে।

‎কষ্ট ও দুর্ভোগের মধ্যেও ভারতীয় দখলদারিত্ব থেকে মুক্তি অর্জনের প্রত্যাশায় তারা সাহস ও দৃঢ়তার সাথে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।


তথ্যসূত্র:
‎1. https://tinyurl.com/mvhxd9vt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে ঈদের দিন যুবককে গলা কেটে হত্যা