নোয়াখালীতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে গ্যাং নেতা নিহত

0
5

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা ও মাদক কারবারি মো. নীরব (২৬) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে চারজন। এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত নীরব আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নীরব চুরি, ডাকাতি, ছিনতাই, দখলসহ নানা অপরাধের সাথে যুক্ত ছিল। মাদক কারবার ও কিশোর গ্যাং লিডার ছিল সে। কিছু দিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নীরবের বিরোধ দেখা দেয়।

ওই বিরোধের জেরে রোববার সকাল ১০টার দিকে নীরব তার তিন সহযোগীকে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। ওই সময় ছুরিকাঘাতে রুবেল মাঝির তিন-চারজন অনুসারী আহত হয়। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নীরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেলের বাড়ির সামনে চলে যায়। তখন রুবেলের লোকজন নীরবকে আটক করে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে নীরব মারা যায়।


তথ্যসূত্র:
১। নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা নিহত
– https://tinyurl.com/2s488z76

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কুনারের আসাদাবাদ শহরে পাকিস্তানি গোলাবর্ষণ: শহীদ ১, আহত ১৫
পরবর্তী নিবন্ধপদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত, নিহতদের জনপ্রতি ২৫ হাজার টাকা দিল সরকার