
গাজা শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩০ মার্চ, সোমবার সকালে বর্বর ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন ফিলিস্তিনি শহীদ এবং অনেকে আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
চিকিৎসা সূত্রটি জানায়, গাজা শহরের দক্ষিণে জেইতুন এলাকায় আল-শাফি মসজিদের নিকটে একদল বেসামরিক মানুষের ওপর হামলা চালানো হলে অন্তত তিনজন শহীদ হন এবং আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজায় চলমান বর্বর ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৭২,২৭৮ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১,৭২,০১৩ জন।
এছাড়া ১১ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত শহীদের সংখ্যা ৭০৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১,৯১৩ জনের বেশি।
সংশ্লিষ্টরা জানান, এখনও হাজারো মানুষ বিধ্বস্ত ভবনের নিচে অথবা রাস্তায় পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তথ্যসূত্র
1.Israeli drone strike kills several civilians, leaves multiple causalities southeast of Gaza City
– https://tinyurl.com/bb37c4zh


