আমীরুল মুমিনীন হাফিযাহুল্লাহর নির্দেশে আফগানিস্তানে বাণিজ্যিক লাইসেন্স প্রক্রিয়া আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ

0
20

ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মুমিনীন হাফিযাহুল্লাহর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে বাণিজ্যিক লাইসেন্স প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক দপ্তরের নীতি ও কৌশল বিভাগের প্রধান মুফতি আবদুল ওয়াহিদ উসমানি হাফিযাহুল্লাহর সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে নীতি ও কৌশল বিভাগের প্রধান অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্তসমূহের ওপর বিস্তারিত আলোকপাত করেন। এরপর সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা লাইসেন্স প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে নিজেদের মতামত উপস্থাপন করেন। তারা বলেন, সকল দপ্তরের লাইসেন্স প্রদান কার্যক্রম পরিচালনার জন্য একটি একক অনলাইন সিস্টেম তৈরি করা প্রয়োজন, যাতে সেবাগ্রহীতাদের জন্য আরও সুবিধা সৃষ্টি হয়।

বৈঠকের শেষে সকল অংশগ্রহণকারী সদস্যদের মতামত শোনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একটি একক অনলাইন ব্যবস্থা তৈরি করবে, যেখানে প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরের জন্য পৃথক মডিউল থাকবে। এর মাধ্যমে লাইসেন্স প্রদান প্রক্রিয়া আরও সহজ ও সমন্বিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1.د عالیقدر امیرالمؤمنین حفظه الله تعالی د حکم د پلي کېدو په موخه دویمه نوبتي غونډه ترسره شوه
– https://tinyurl.com/bdz8rrd5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বনির্ভরতা অর্জনে বহুমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধবরিশালে ইউপি সদস্যের বাড়িতে জব্দ হাজার কেজি সরকারি চাল, ভাইয়ের খামারে ডিজেল