বরিশালে ইউপি সদস্যের বাড়িতে জব্দ হাজার কেজি সরকারি চাল, ভাইয়ের খামারে ডিজেল

0
10

বরিশালের মুলাদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সুমন ঘরামীর বাড়ি থেকে এক টন সরকারি চাল জব্দের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া তার ভাই বাচ্চু আলমের বাড়ির গোয়ালঘর থেকে আরও ৬০০ লিটারসহ দুজনের কাছ থেকে মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুমন ঘরামীর দক্ষিণ গাছুয়া গ্রামের বাড়ি থেকে এই ডিজেল ও সরকারি চাল জব্দ করা হয়। এসময় ইউপি সদস্য সুমন ঘরামীর ভাই বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।


তথ্যসূত্র:
১। ইউপি সদস্যের বাড়িতে জব্দ হাজার কেজি সরকারি চাল, ভাইয়ের খামারে ডিজেল
-https://tinyurl.com/46zmd5v5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমীরুল মুমিনীন হাফিযাহুল্লাহর নির্দেশে আফগানিস্তানে বাণিজ্যিক লাইসেন্স প্রক্রিয়া আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, ৪ জন সাধারণ মানুষ আহত