নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

0
9

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

দৈনিক যুগান্তর জানায়, গত রোববার (৫ এপ্রিল) দুপুরে শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযানে বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল শিমরাইল মোড় এলাকায় অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল।

একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির গ্রুপের জিহাদ ও রবিনসহ ১০ থেকে ১২ জনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা তৈরি হয়।

এ সময় পাশে থাকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে; কিন্তু সংঘর্ষ আরও ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে একাধিকবার কল করে সাংবাদিকরা, তবে সে কল রিসিভ করেনি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদিরকে কল করা হলে সেও কলটি কেটে দেয়।


তথ্যসূত্র:
১। না.গঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ
– https://tinyurl.com/2f33hrzy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সামরিক বাহিনীর নির্বিচার আগ্রাসনের জবাবে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে খোস্তে সেনা চৌকি ধ্বংস
পরবর্তী নিবন্ধআফগানিস্তান ও মধ্য এশীয় দেশগুলোর মধ্যকার আঞ্চলিক সংহতি বিশ্বের জন্য একটি মডেল হতে পারে