দেশের প্রতিটি জনগণই ইমারাতে ইসলামিয়ার সৈনিক: নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ

0
14

উপজাতি ও সীমান্ত অঞ্চল বিষয়ক মন্ত্রী মৌলভী নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ বলেছেন, দেশের জনগণ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীর মতো এবং তারা ইসলামি ব্যবস্থার পাশে রয়েছে। ইমারাতে ইসলামিয়া যদি নির্দেশ দেয়, তবে প্রবীণ নাগরিকরাও নির্দ্বিধায় নিরাপত্তা বাহিনীর আগেই সীমান্তের সম্মুখসারিতে উপস্থিত হতে প্রস্তুত। লাঘমান প্রদেশে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে আফগানিস্তানের বেসামরিক জনগণের উপর পাকিস্তানের আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন

মৌলভী নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ বলেন, “এই জনগণই আমাদের সেনাবাহিনী এবং এই বাহিনীই ইসলামি ব্যবস্থার জন্য যথেষ্ট এবং অতীতের মতো বর্তমানেও তারা ইমারাতে ইসলামিয়ার পাশে রয়েছে। পাশাপাশি তিনি জনগণকে ঐক্য বজায় রাখা, ইসলামি ব্যবস্থাকে রক্ষা করা এবং বিরোধীদের মোকাবেলায় সচেষ্ট থাকার আহ্বান জানান।

অন্যদিকে চীনে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ কাবুলে এক বৈঠকে বলেন, আফগানিস্তানের প্রতিনিধিদল সমস্যা সমাধানমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে এবং পারস্পরিক বোঝাপড়া ও সংলাপের মাধ্যমে বিষয়গুলো সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।


তথ্যসূত্র
1. Borders Minister: People Will Defend the System if Called Upon
– https://tinyurl.com/5az38jj9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান ও মধ্য এশীয় দেশগুলোর মধ্যকার আঞ্চলিক সংহতি বিশ্বের জন্য একটি মডেল হতে পারে
পরবর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১৫, আহত ৫৫