আফগানিস্তানে আঞ্চলিক জ্বালানি প্রকল্পের (CASA-1000) প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন

0
56

মধ্য এশিয়া থেকে আফগানিস্তান ও পাকিস্তানে বিদ্যুৎ স্থানান্তরের লক্ষ্যে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ আঞ্চলিক জ্বালানি প্রকল্প CASA-1000 -এর কাজ প্রায় ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দা আফগানিস্তান ব্রেশনা শেরকত(DABS)। এই প্রকল্পকে দেশের জ্বালানি খাত ও অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি একযোগে তিনটি অংশে বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব থেকে বাগলান প্রদেশ, বাগলান থেকে সুরোবি এবং সুরোবি থেকে তোরখাম পর্যন্ত ধাপে ধাপে কাজ এগিয়ে চলেছে। প্রকল্পটি সম্পন্ন হলে আফগানিস্তান বিদ্যুৎ ট্রানজিট ফি বাবদ বার্ষিক প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে।

‎এদিকে ব্রেশনা শেরকতের কর্মকর্তারা তাজিকিস্তানের জ্বালানি মন্ত্রীর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। তাজিকিস্তান এ প্রকল্পের কৌশলগত গুরুত্ব তুলে ধরে দ্রুত বাস্তবায়নে প্রযুক্তিগত সমন্বয় ও যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছে।

‎বিশেষজ্ঞদের মতে, CASA-1000 প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তান শুধু বিদ্যুৎ সুবিধাই পাবে না, বরং আঞ্চলিক জ্বালানি পরিবহন কেন্দ্র হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে, যা দেশের অর্থনৈতিক সংযোগ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



‎তথ্যসূত্র
‎1. Afghanistan Nears 75% Completion of CASA-1000 Project
‎- https://tinyurl.com/4dkhxtva

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির মধ্যেই লেবাননে দখলদার ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ২৫৪, আহত সহস্রাধিক
পরবর্তী নিবন্ধকাবুলে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়া