চীনের সমঝোতায় গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেছে পাকিস্তান ও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান

0
53

চীনের উরুমকিতে সম্প্রতি অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে একটি নতুন দফায় আলোচনা সম্পন্ন করেছে পাকিস্তান ও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

উক্ত আলোচনা গঠনমূলক হয়েছে বলে উভয় পক্ষ মতামত জানিয়েছে। পারস্পরিক বিরোধকে সামগ্রিকভাবে একটি কার্যকর সমাধানের দিকে নিয়ে যেতে উভয়পক্ষ কাজ করবে বলে সম্মত হয়েছে।

৮ এপ্রিল ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি হাফিযাহুল্লাহ বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিস্তৃত বিষয়ে গঠমূলক আলোচনা হয়েছে, যেখানে উভয় পক্ষই ব্যাপক বিনিময়ে সম্পৃক্ত হয়েছিল।

বৈঠক আয়োজনে চীনের আতিথেয়তা ও প্রচেষ্টার প্রতি তিনি প্রশংসা করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, প্রক্রিয়াটি পারস্পরিক আস্থা ও বোঝাপড়া উন্নত করবে এবং আরও কার্যকর সহযোগিতার দিকে পরিচালিত করবে।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান বিরোধের ‘সামগ্রিক সমাধান’ এর পথে অগ্রসর হতে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। উরুমকিতে একটি ‘গঠনমূলক, বাস্তবসম্মত ও সোহার্দ্যপূর্ণ’ পরিবেশে আলোচনা হয়েছিল বলে তারা বার্তায় তুলে ধরেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপগুলো প্রচার এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে অব্যাহত সংশ্লিষ্টতাকে উৎসাহিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে চীন প্রশাসন।

উল্লেখ্য যে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে নিরাপত্তা ইস্যু ও ডুরান্ড লাইন বরাবর হামলার মতো স্পর্শকাতর বিষয়গুলো মূল চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2aursxyt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধগুলির নির্দেশদাতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি: আবু সাঈদের পরিবার