
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে ২০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মানের কাজ শুরু করা হয়েছে। ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৬৪২ মিলিয়ন আফগানি ব্যয়ে এই সড়ক নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
গণপূর্ত মন্ত্রনালয় জানিয়েছে, সামাঙ্গান প্রদেশের আইবক শহর থেকে রুই দু-আব জেলা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের জন্য ৬৪১ মিলিয়ন ৬৭০ হাজার আফগানি ব্যয়ে দুইটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই সড়কটি প্রদেশের কেন্দ্র আইবক থেকে শুরু হয়ে রুই দু-আব জেলা পর্যন্ত বিস্তৃত হবে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দুই বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে চালু করা হবে।
মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ইতোমধ্যে কাজ শুরুর অনুমতি প্রদান করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্পের জরিপ ও নকশা প্রণয়নের কাজ ৭৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
আইবক-রোই দোয়াব সড়কটি সামাঙ্গন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। এই সড়ক চালু হলে জনগণের যাতায়াত সহজ হবে, পরিবহনের সময় ও ব্যয় হ্রাস পাবে এবং স্থানীয় বাণিজ্য সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. وزارت فواید عامه اعلام کرده که قرارداد ساخت سرک ایبک – روی دوآب ولایت سمنگان به طول ۲۰ کیلومتر به ارزش ۶۴۱ میلیون و ۶۷۰هزار افغانی با دو شرکت ساختمانی به امضا رسیده است .
– https://tinyurl.com/mry66maw


