
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ০২ মে, শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের নতুন হামলার পর একদিনে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন।
এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুইজন নিহত হন। লওয়াইজে গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন। শৌকিন গ্রামে পৃথক আরেকটি হামলায় দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে এনএনএ।
ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের আল-কুদস রাউন্ডআবাউটের কাছে এবং টাইর জেলার সিদ্দিকিন শহরেও বিমান হামলা চালায়।
উল্লেখ্য, গত ২ মার্চ ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত মোট ২ হাজার ৬৫৯ জন নিহত এবং ৮ হাজার ১৮৩ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র
1. Israeli air strikes on Lebanon kill 41 people in 24-hours
– https://tinyurl.com/yfbcesed


