দেশে বেকারত্ব কমাতে ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার

0
6

আফগানিস্তানে বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে ১ হাজার ৬০টি শূন্য পদে নিয়োগের ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া। দেশব্যাপী কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং যোগ্য জনশক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ১ হাজার ৬০টি শূন্যপদ ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী মোহাম্মদ জাহিদ আহমদজাই হাফিযাহুল্লাহ বলেন, শ্রমবিষয়ক সম্মেলনে গৃহীত অঙ্গীকার অনুযায়ী প্রায় ১৪ লাখ ৬৫ হাজার যোগ্য ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনা অনুযায়ী দেশে ফিরে আসা দক্ষ ও অভিজ্ঞ শরণার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে তারা দ্রুত সমাজ ও অর্থনীতির মূলধারায় যুক্ত হতে পারেন।

এ ধরনের উদ্যোগ দেশের মানবসম্পদকে কার্যকরভাবে কাজে লাগানোর পাশাপাশি বেকারত্ব হ্রাস এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. 1,060 vacant positions at the Ministry of Education
– https://tinyurl.com/2hr4a9yv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুন্দুজে স্বর্ণখনি উত্তোলনে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধমালির রাজধানী বামাকো অবরোধ এবং সামরিক বিভাজন নিয়ে জেএনআইএম এর বিবৃতি