
অধিকৃত জম্মু ও কাশ্মীরে মাদকবিরোধী অভিযানের আড়ালে কাশ্মীরি মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত ও ধ্বংসের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে দখলদার ভারত প্রশাসন।
১০ মে কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে তুলে ধরা হয়, কাশ্মীর উপত্যকার বারামুল্লা জেলার অন্তর্গত জানবাজপুরা এলাকার বাসিন্দা রিয়াজ আহমেদ খান এর দোকান ভাঙচুর করেছে দখলদার ভারতীয় পুলিশ।
অপরদিকে কাশ্মীর মিডিয়া সার্ভিসে ৯ মে প্রকাশিত অপর এক সংবাদে জানানো হয়, শ্রীনগর জেলায় ৩ কাশ্মীরি মুসলিমের মোট ৩.৫ কোটি রূপির অধিক মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ভুক্তভোগীরা হলেন শ্রীনগর শহরের কামারওয়ারি এলাকার বাসিন্দা শহীদ মুশতাক দার, ওয়াগোরা এলাকার বাসিন্দা মেরাজুদ্দিন গানাই এবং বাঘাত বারজুল্লা এলাকার বাসিন্দা তৌকির আহমেদ মীর।
এর মধ্যে মেরাজুদ্দিন গানাই এর ১৮ মারলা জমি, একতলা বাড়ি ও গবাদিপশুর ঘর বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া তৌকির আহমেদ মীরের দোতলা বাড়ি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারতীয় পুলিশ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/hh3uupfk
2. https://tinyurl.com/36uaa8s4


