
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও নির্দ্বিধায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। ১০ মে, রবিবার দখলদার ইসরায়েলি সেনাদের নৃশংস হামলায় কমপক্ষে ৫১ লেবানিজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রবিবার বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দুটি স্থাপনায় পৃথক হামলা চালানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে সন্ত্রাসী ইসরায়েল নতুন সামরিক আগ্রাসন শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে ১৩০টির বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র
1. Medics among 51 killed in Israeli attacks on Lebanon
– https://tinyurl.com/y4bphxe8


