পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার উদ্যোগ উগ্রবাদী শুভেন্দুর

0
17

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে সে।

সোমবার (১১ মে) পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসা বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শুভেন্দু অধিকারী।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ বিজেপি সরকার অন্তত ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানায়। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত— বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তর করা।

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার মূল ইস্যুই ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।

সে আরও বলেছে, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত।


তথ্যসূত্র:
১। সাংবাদিকদের মুখোমুখি | নবান্ন
– https://tinyurl.com/2uyvhzyx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবালখ প্রদেশে ২ হাজার জেরিব জমির ওপর বিশেষ অর্থনৈতিক জোন নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভিডিও || ভারতে রাজস্থানের আজমীর জেলার কিষাণগড়ে উট পাচারের অভিযোগ তুলে এক মুসলিম ব্যক্তিকে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা