লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

0
5

লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের জিবদিন এলাকায় একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবার নাম আফসার আলী। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের।

সংবাদমাধ্যম ‘লরিয়েন্ট টুডে’র প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়ের ওই এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। সে সময় সেখানে কাজ করছিলেন শফিকুল ও নাহিদুল। হামলায় ওই ভবনে থাকা তিনজনের মৃত্যু হয়, যাদের মধ্যে দুজনই বাংলাদেশি ও একজন সিরিয়ার নাগরিক।

নিহত দুই প্রবাসীর মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি সরকারি হাসপাতালে রাখা হয়েছে।


তথ্যসূত্র:
1. Israel still targeting Nabatieh: Several killed in Zibdin, including migrant workers distributing bread
– https://tinyurl.com/eevst6cj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য ও দক্ষিণ সোমালিয়ায় আশ-শাবাব মুজাহিদদের পৃথক অভিযানে কয়েক ডজন শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধদেশে আইনশৃঙ্খলার চরম ধস: এক মাসে খুন ২৮৮ জন, নারী ও শিশু নির্যাতন ২ হাজারের বেশি