লেবাননে সিভিল ডিফেন্স কেন্দ্রে বর্বর ইসরায়েলি হামলা, তিন চিকিৎসকসহ নিহত ৬

0
6

ইসরায়েল ও লেবাননের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের ঘোষণা এলেও দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন। নিহতদের মধ্যে তিনজন প্যারামেডিক রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের হারুফ শহরে একটি সিভিল ডিফেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও একজন প্যারামেডিক গুরুতর আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২ মার্চ ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ শহীদ এবং ৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।


তথ্যসূত্র
1. At least six killed, including paramedics, in Israeli strike on civil defense center in southern Lebanon
– https://tinyurl.com/mr4jkhus

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাকবা দিবসে গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, শহীদ ৭
পরবর্তী নিবন্ধগাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার