ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে আলেম-উলামার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

0
4

ভারতে মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন, মসজিদ ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গত শনিবার (১৬ মে) বিকেলে জেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে কেন্দ্রীয় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আলেম-উলামাগণ বলেন, ইসলাম শান্তি সহনশীলতা ও মানবতার ধর্ম। মুসলিমরা কখনো অন্যায়ের পক্ষে থাকতে পারে না। মোদির সমর্থনপুষ্ট ভারতের উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলিমদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তারা বলেন, ভারতে মুসলমান নিধন, মসজিদ ভাঙা ও বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটপাট বন্ধ করতে হবে। উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কারণে ভারতে মুসলিমরা নিরাপত্তাহীনতায় আছে।


তথ্যসূত্র:
১। ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
– https://tinyurl.com/3bwvbkeb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভোলায় মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করলো হিন্দু ব্যক্তি
পরবর্তী নিবন্ধসিলেটে গভীর রাতে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার সময় বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা