বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এমপিকে নিয়ে ফেসবুকে পোস্টের জেরে মামলা, গ্রেফতারের পর থানায় আসামির ওপর হামলা

0
3

বরিশালের বাকেরগঞ্জে পুলিশের সামনেই গ্রেপ্তারকৃত আসামি ওপর হামলা করেছ বিএনপির এমপির লোকজন। গত শনিবার (১৬ মে) রাত সাড়ে ৮টার সময় বাকেরগঞ্জ থানার ভিতর এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, লায়ন নিলয় পারভেজ নামে এক ব্যক্তি ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে।

মামলার পর লায়ন নিলয় পারভেজকে শনিবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকা ভাটার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। নিলয়কে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসলে যুবদল ও ছাত্রদলের কর্মীরা থানার মধ্যে তার ওপর হামলা করে।


তথ্যসূত্র:
১। বাকেরগঞ্জে পুলিশের সামনে আসামির ওপর হামলা
– https://tinyurl.com/4nnzkay5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে গভীর রাতে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার সময় বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধ২৭ মে, বুধবার ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা