
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাইখ আবদুল হাকিম হাক্কানি হাফিযাহুল্লাহ জনগণের সঙ্গে কোমল, সম্মানজনক ও ইসলামী আচরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। কুন্দুজ, বাদাখশান, বালখ, জাওজান ও বাগলান প্রদেশে বিচার বিভাগীয়, প্রশাসনিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উচিত মানুষের সঙ্গে সদাচরণ করা এবং সব ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানান, কোনো ব্যক্তিকে ইচ্ছামতো শাস্তি দেওয়ার অনুমতি কারও নেই। অভিযুক্তদের যথাযথভাবে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে, যাতে শরিয়তের বিধান ও অপরাধের প্রকৃতি অনুযায়ী বিচার ও শাস্তি নির্ধারণ করা যায়।
তিনি আরও বলেন, বন্দি ও অভিযুক্তদের প্রতি কঠোরতা, নির্যাতন, আক্রমণাত্মক আচরণ এবং অমানবিক ব্যবহার ইসলামী নীতির পরিপন্থী। এ ধরনের আচরণ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
শাইখ হাক্কানি জোর দিয়ে বলেন, ইসলামী ন্যায়বিচারের মূল ভিত্তি হলো ইনসাফ, দয়া এবং মানবিক মর্যাদার প্রতি সম্মান। এসব নীতি অনুসরণ করলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।
3তথ্যসূত্র
1. Shaikh Abdul Hakim Haqqani, Chief Justice of the Supreme Court of Afghanistan
– https://tinyurl.com/mupw7bxh


