উত্তরপ্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ডালমুন্ডি এলাকায় উন্নয়ন প্রকল্পের নামে চলছে বুলডোজার অভিযান, নির্মূল হতে পারে ৬টি মসজিদ

0
2

ভারত উত্তরপ্রদেশের বারাণসী জেলার অন্তর্গত মুসলিম সংখ্যাগরিষ্ঠ ডালমান্ডি এলাকায় বুলডোজার অভিযান আরম্ভ করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। এলাকাটি এটির সরু সড়ক ও পুরানো ভবনের জন্য পরিচিত। সম্প্রতি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের নামে একের পর স্থাপনা নির্মূল করে যাচ্ছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ। কর্মকর্তাদের দাবি, যানজট নিরসন, যান চলাচলে উন্নতি এবং এলাকার অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে।

ফলস্বরূপ অনেক মুসলিম পরিবার গৃহহীন হয়ে পড়েছে, বাড়িঘর ও দোকানপাট ভেঙে ফেলায় অনেকের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে। তবে ভুক্তভোগী পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের মতে, চলমান নির্মূল অভিযানে ইতোমধ্যে কমপক্ষে ১০৭টি বাড়ি ধ্বংস করা হয়েছে, অবশিষ্ট কাঠামোগুলো তারা শীঘ্রই অপসারণ করবে। আগামী ৩১মে এর মধ্যে এই নির্মূল অভিযান সম্পন্ন করে সড়ক প্রশস্তকরণ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাজ ত্বরান্বিত করতে দৈনিক ৩টি বুলডোজার এবং ১০০ জনেরও বেশি শ্রমিক এই অঞ্চলে মোতায়েন করেছে প্রশাসন।

চলমান স্থাপনা নির্মূল অভিযানে ৬টি মসজিদও অপসারণ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ২২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী মির্জা করিমুল্লাহ বেগ মসজিদ, মার্বেল ওয়ালি মসজিদ, আলি রাজা খান মসজিদ, নিসারান মসজিদ, রঙ্গিল শাহ মসজিদ এবং চক থানা এলাকার নিকটে অবস্থিত লাংদে হাফিজ মসজিদ।

মসজিদ নির্মূলের এই পদক্ষেপ স্থানীয় মুসলিম ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, উক্ত প্রকল্পটি উন্নয়নের নামে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্থান ও সম্পত্তি নির্মূলের একটি পরিকল্পিত হামলা।

করিমুল্লাহ বেগ মসজিদের মুয়াজ্জিন বাবু জান বলেন, ‘যদি সঠিকভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাহলে প্রশাসনকে সমর্থন করা হবে। অপরদিকে কোনও অসাংবিধানিক পদক্ষেপ নেওয়া হলে তাদেরকে তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হবে।

অনেক বাসিন্দা প্রজন্মের পর প্রজন্ম ধরে এলাকায় বিদ্যমান বাড়িঘর, ব্যবসা-বাণিজ্য এবং ঐতিহ্যবাহী স্থানগুলো হারানোর আশঙ্কা প্রকাশ করছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yvra9fvu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজনগণের সঙ্গে সদাচরণের নির্দেশ ইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি শাইখ আবদুল হাকিম হাক্কানির হাফিযাহুল্লাহ’র
পরবর্তী নিবন্ধমিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু