আফগানিস্তানে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত, স্বাভাবিক জীবনযাপন করছে জনগণ: সুহাইল শাহীন

0
5

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাতারস্থ দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান সুহাইল শাহীন হাফিযাহুল্লাহ বলেছেন, ইমারাতে ইসলামিয়া পুনঃপ্রতিষ্ঠার পর থেকে সমগ্র আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং দেশের মানুষ শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) আফগানিস্তানকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ওয়াশিংটনের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করার পর তিনি এ মন্তব্য করেন।

সুহাইল শাহীন হাফিযাহুল্লাহ বলেন, ভিত্তিহীন ও প্রচারণানির্ভর গণমাধ্যম প্রতিবেদনের ওপর নির্ভর করে আফগানিস্তানকে মূল্যায়ন করা উচিত নয়। বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সরাসরি আফগানিস্তানে এসে দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা।

তাঁর ভাষায়, “প্রচারধর্মী ও বাস্তবতাবিবর্জিত প্রতিবেদনের ভিত্তিতে আফগানিস্তানকে বিচার করা ঠিক নয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত আফগানিস্তানে এসে নিজের চোখে এখানকার বাস্তবতা দেখা।”

এদিকে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করেন, দীর্ঘ কয়েক দশকের সংঘাতের পর বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অঞ্চলের অন্যতম স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে।

রাজনৈতিক বিশ্লেষক ইদরিস মোহাম্মদী জাজি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশে উল্লেখযোগ্য কোনো বড় নিরাপত্তা ঘটনা ঘটেনি এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি আঞ্চলিক মানদণ্ডে অত্যন্ত সন্তোষজনক।

আরেক বিশ্লেষক আখতার মোহাম্মদ রাসিখ বলেন, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় ফিরে আসার পর চার দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে দেশব্যাপী নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।


তথ্যসূত্র
1. Suhail Shaheen Urges World to See Afghanistan’s Reality Firsthand
– https://tinyurl.com/2hj6t73v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের টেক্সটাইল খাত পুনরায় সচল করতে নতুন উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান শহীদ