গাজীপুরের শ্রীপুরে ঈদের ছুটি ও বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন, পুলিশের লাঠিপেটা

0
6

গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহা উপলক্ষে বেতন-ভাতা, ছুটি ও অন্যান্য দাবিতে শ্রমিকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড বহেরারচালা এলাকায় অবস্থিত মিতালী গ্রুপের কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের বরাতে দৈনিক আমার দেশ জানায়, বিভিন্ন দাবিতে শ্রমিকরা কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। বুধবার (২০ মে) কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরলেও বৃহস্পতিবার সকালে কারখানায় এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কারখানায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের সদস্যরা শ্রমিকদের ওপর লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে করে।

আন্দোলনরত শ্রমিক মো. সাফায়াত হোসেন বলেন, ১১ দিনের ছুটি ও পূর্ণ বেতনের দাবিতে আমরা আন্দোলন করছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাস দিলেও সকালে এসে দেখি কারখানা বন্ধ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। ভেতরে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।

আরেক শ্রমিক মো. নজরুল ইসলাম বলেন, বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিপদে পড়েছেন। বকেয়া না দিয়েই আমাদের সরিয়ে দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা
– https://tinyurl.com/5n6zjyz4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের একটি বিধানও ইসলাম পরিপন্থী নয়: মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধদুর্যোগপ্রবণ ও অসহায় জনগোষ্ঠীর সহায়তায় ৩১.৩ মিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া