কক্সবাজারে ৪০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় বিএনপি নেতার স্ত্রী আটক

0
11

কক্সবাজারের রামু উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। গত বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ছালেহা বেগম (৪৫) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী।

গণমাধ্যমের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় সেই বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছালেহা ও তার সহযোগীকে আটক করা হয়।


তথ্যসূত্র:
১। ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
– https://tinyurl.com/mtuk5tfs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগপ্রবণ ও অসহায় জনগোষ্ঠীর সহায়তায় ৩১.৩ মিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধবাস্তবতা বনাম প্রচারণা: আফগানিস্তান নিয়ে বিবিসির একপেশে প্রতিবেদন