ভারতের রাজধানী দিল্লিতে গরু ও প্রকাশ্যে কোরবানি নিষিদ্ধ করে পুনরায় নির্দেশ জারি

0
16

ভারতের রাজধানী দিল্লিতে গরু, মহিষ ও উট জাতীয় পশু কোরবানি সম্পূর্ণ বেআইনি বলে পুনরায় ঘোষণা জানিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন। প্রশাসন সতর্ক করেছে যে, কেউ গরু ও এই জাতীয় পশু কোরবানির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

২২ মে একটি এক্স পোস্টে এই সংক্রান্ত নির্দেশনাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে দিল্লির হিন্দুত্ববাদী মন্ত্রী কপিল মিশ্র।

সে আরও জানায়, রাস্তা, গলি ও খোলা জায়গার মতো প্রকাশ্য স্থানে পশু কোরবানি কঠোরভাবে নিষিদ্ধ। কেবলমাত্র অনুমোদিত পশুগুলো নির্ধারিত স্থানে কোরবানি করা যাবে।

স্যানিটেশন ঝুঁকি ও পরিবেশ দূষণের প্রসঙ্গ উল্লেখ করে সে বলেছে, কোরবানির বর্জ্য নর্দমা, ড্রেন বা পাবলিক প্লেসে ফেলে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই সকল নিয়ম কেউ লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সে হুঁশিয়ারি জানিয়েছে।

আসন্ন ঈদ-উল-আযহার পূর্বে উক্ত নির্দেশনাগুলো মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও সামাজিকভাবে কোণঠাসা করে রাখার সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4e5cj3ev

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার চট্টগ্রামে এক দিনে তিন শিশুকে ধর্ষণচেষ্টা
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামে রাসূল (ﷺ) ও উম্মুল মু’মিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে নিয়ে কটুক্তি