
কুড়িগ্রামের রাজারহাট এলাকায় রাসূল (ﷺ) ও তাঁর স্ত্রী উম্মুল মু’মিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মাইদুল ইসলাম মানিক।
গণমাধ্যম সূত্রে জানা যায়, মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রাসূল (ﷺ) ও তাঁর স্ত্রী উম্মুল মু’মিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর একটি পোস্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে রাজারহাট থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
তথ্যসূত্র:
১। নবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তি, যুবক আটক
– https://tinyurl.com/5hftsxys


