ইমারাতে ইসলামিয়ার বামিয়ানে ৯০ হাজার জেরিব কৃষিজমিতে উন্নতমানের আলু বীজ উৎপাদন করছে উজবেকিস্তান

0
2

বামিয়ানে আলুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উজবেকিস্তানের বেসরকারি খাতের বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উজবেক বিনিয়োগকারীরা বামিয়ান প্রদেশে উন্নতমানের আলু বীজ উৎপাদনের জন্য প্রায় ৯০ হাজার জেরিব (প্রায় ৪৪,৪৬০ একর) কৃষিজমিতে চাষাবাদের উদ্যোগ নিয়েছে, যা কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বামিয়ান গভর্নরের কার্যালয়ের মুখপাত্র সাবুর ফরজান সাইঘানি হাফিযাহুল্লাহ জানান, উজবেকিস্তানের চেম্বার অব কমার্স ও প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রধানের নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে বৈঠকে এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানায়। তাদের পরিকল্পনা অনুযায়ী, এসব জমিতে উন্নতমানের আলু বীজ উৎপাদন করা হবে এবং পরবর্তীতে সেই উৎপাদিত বীজ প্রদেশের কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, এই উন্নত বীজ ব্যবহার কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে এবং বামিয়ানে আলু উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি আনবে।

এদিকে কৃষি বিশেষজ্ঞরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এই বিনিয়োগ শুধু উৎপাদন বাড়াবে না, বরং স্থানীয় কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতি পৌঁছে দিতেও সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইয়েদখিল কোহি বলেন, “বামিয়ানের অধিকাংশ কৃষক এখনো প্রচলিত পদ্ধতিতে আলু চাষ করেন। এই উদ্যোগ আধুনিক কৃষি জ্ঞান স্থানান্তরের সুযোগ তৈরি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

স্থানীয় কর্মকর্তারা জানান, বামিয়ান গভর্নর উজবেক বিনিয়োগকারীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সঠিকভাবে পরীক্ষামূলক চাষাবাদ বাস্তবায়নের মাধ্যমে দেশি-বিদেশি আরও বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চলছে।

দেশের বিভিন্ন প্রদেশে কৃষি ও শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি প্রমাণ করে যে আফগানিস্তানে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করছে। বিশেষ করে কৃষিভিত্তিক প্রকল্পগুলো কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Uzbek Investors Plan Potato Production Investment in Bamyan
– https://tinyurl.com/4zbm8aje

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সাদ বিন আবি ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্নাতক শেষ করলেন শতাধিক তরুণ মুজাহিদ