ইমারাতে ইসলামিয়ার সাদ বিন আবি ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্নাতক শেষ করলেন শতাধিক তরুণ মুজাহিদ

0
4

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্পেশাল ফোর্সেস ডিভিশনের সাদ বিন আবি ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু মিলিটারি একাডেমির সপ্তম প্রশিক্ষণ কোর্স থেকে শতাধিক তরুণ সদস্য সফলভাবে স্নাতক সম্পন্ন করেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্নাতক সম্পন্ন করা সসদস্যরা ছয় মাসব্যাপী কমান্ডো, পেশাগত এবং আদর্শিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় তাদের সামরিক কৌশল, বিশেষ অভিযান পরিচালনা, শৃঙ্খলা, আধুনিক প্রতিরক্ষা দক্ষতা এবং আদর্শিক শিক্ষা প্রদান করা হয়।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, আফগান বাহিনী এখন দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। তারা বলেন, শক্তিশালী, সুশৃঙ্খল এবং প্রশিক্ষিত প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রধান ভিত্তি।

সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম আফগান বাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বিশেষ বাহিনীর জন্য উন্নত প্রশিক্ষণ ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Hundreds of Young Recruits Graduate from Special Forces Training Center
– https://tinyurl.com/vdnd5rbx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাস্তায় নামাজ পড়লে কঠোর ব্যবস্থা, কিন্তু হিন্দু তীর্থযাত্রায় অনুমতি, হিন্দুত্ববাদী নেতাদের সুস্পষ্ট দ্বিচারিতা
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বামিয়ানে ৯০ হাজার জেরিব কৃষিজমিতে উন্নতমানের আলু বীজ উৎপাদন করছে উজবেকিস্তান