বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দিলো মাদকাসক্ত যুবক

0
0

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে মাদকাসক্ত এক যুবক মাদকের টাকা না পেয়ে নিজের পারিবারিক বসতঘরে আগুন দিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (২৫ মে) বিকেলে দক্ষিণ সাতলা গ্রামের মরহুম আব্দুল জলিল হাওলাদারের ছোট ছেলে মো. তামিম হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল।

সে প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করে আসছিল। তাকে টাকা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিত। গত শনিবার (২৩ মে) সকালে সে মায়ের কাছে টাকা চায় এবং এক বোনকে ফোন করে জানায় টাকা না দিলে ঘরে আগুন লাগিয়ে দিবে। এক পর্যায়ে বাড়ি ফাকা অবস্থায় আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিবারটি এখন প্রায় নিঃস্ব অবস্থায় রয়েছে।

নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পরিবারের সদস্যরা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


তথ্যসূত্র:
১। মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ
– https://tinyurl.com/2ffrcs3r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় এক পরিবারের তিন সদস্যসহ পাঁচ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধমালির রাজধানী বামাকোতে জেএনআইএম-এর অবরোধ অব্যাহত: কেন্দ্রীয় অঞ্চলে এক সপ্তাহে ১৫ অভিযান