যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় এক পরিবারের তিন সদস্যসহ পাঁচ ফিলিস্তিনি শহীদ

0
0

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ২৪ মে, রবিবার নতুন করে চালানো হামলায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন বলে গাজার চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আনাদোলু জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কেন্দ্রে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনির গুলিতে এক ফিলিস্তিনি শহীদ হন এবং তার মরদেহ পশ্চিম গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক দম্পতি ও তাদের সন্তানসহ মোট ৩ জন শহীদ হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

এদিকে, ২৩ মে, শনিবার উত্তর-পশ্চিম গাজায় একটি পুলিশ সদর দপ্তরে হামলায় আহত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় রবিবার শহীদ হয়েছে। এছাড়া উত্তর গাজায় উপকূলের মাছ ধরার নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর শেল ও মেশিনগানের গুলিতে এক ফিলিস্তিনি জেলে আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি শহীদ এবং ২ হাজার ৬৪৫ জনের বেশি আহত হয়েছে। ২০২৩ সালে গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছে এবং গাজার বেসামরিক অবকাঠামোর ৯০ শতাংশ ধ্বংস করেছে।


তথ্যসূত্র
1. 5 Palestinians killed, 5 injured by Israeli fire in Gaza
– https://tinyurl.com/24ybtvav

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপর্দা নিয়ে কটূক্তি করা চবি ছাত্রদল নেতা রুমে মেয়েসহ আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক
পরবর্তী নিবন্ধবরিশালে মাদকের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দিলো মাদকাসক্ত যুবক