
১ জুন রাতে ভারতে দক্ষিণ আসামের শ্রীভূমি জেলার (পূর্ব নাম করিমগঞ্জ) অন্তর্গত পাথারকান্দি এলাকায় গরু চুরির অভিযোগ তুলে ২ মুসলিমকে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী জনতা। এইসময় এয়ারগান দিয়ে কয়েক রাউন্ড গুলিয়ে চালিয়ে ভুক্তভোগীদেরকে আহত করেছে উগ্রবাদীরা।
ভুক্তভোগী আমির উদ্দিন (১৭) একজন মাদ্রাসা ছাত্র এবং ইসলাম উদ্দিন (১৮) একজন দিনমজুর। তারা পরস্পর চাচাতো ভাই সম্পর্কিত।
ঘটনার দিন তারা পার্শ্ববর্তী একটি হিন্দু পাড়ায় তাদের নিজেদের মালিকানাধীন গবাদি পশুর খোঁজ করতে গিয়েছিলেন।
তাদের এক চাচা নাজিম উদ্দিন বলেন, পাথারকান্দি বাইপাস এলাকার আশেপাশে দুই চাচাতো ভাই সবসময় তাদের গবাদি পশুগুলো চারণের জন্য নিয়ে যেতো। কিন্তু সেদিন তাদের মালিকানাধীন ৪টি গরু নিকটবর্তী নালুগাঁও এলাকায় (হিন্দু সংখ্যাগরিষ্ঠ) চলে যায়।
হিন্দু এলাকায় নিজেদের গরুর খোঁজ করতে গেলে তারা উগ্র হিন্দুত্ববাদীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়। উগ্র জনতা তাদেরকে গরু চোর অপবাদ দেয় এবং লাঠি দ্বারা নির্মমভাবে মারধর করতে আরম্ভ করে। তারা এয়ারগান দিয়ে এই মুসলিমদের ওপর হামলা চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এক ভিডিওতে দেখা গেছে, উগ্র হিন্দুত্ববাদীদের একজন দুই মুসলিমকে লক্ষ্য করে এয়ারগান থেকে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এই সময় ভুক্তভোগী আমির ও ইসলাম যন্ত্রণায় “ও আল্লাহ! ও মা!” বলে চিৎকার করছিল।
উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন তাদের চাচা নাজিম। চাচার ভাষ্যনুযায়ী, প্রত্যেকের শরীরে ৪ থেকে ৫টি পেলেটের আঘাত রয়েছে। ইসলামের বুকের ভিতরে পেলেট রয়েছে এবং আমিরের কুঁচকিতে এখনও একটি পেলেট আটকে আছে। এছাড়া উগ্র হিন্দুত্ববাদীরা তাদের গবাদিপশু গুলোও চুরি করে নিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উক্ত ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, ভাইরাল ভিডিও থেকে হামলাকারীদের সম্পর্কে স্পষ্ট জানা গেছে। তবে পুলিশ এখন পর্যন্ত কেবল ২ জনকে গ্রেপ্তার করেছে।
নাজিমের অভিযোগ করেন, হামলাকারীরা ভুক্তভোগী মুসলিমদের পূর্ব থেকেই চিনতো। মুসলিমরা প্রায়ই কাজের জন্য আশেপাশের এলাকায় যায়। উগ্র হিন্দুরা স্পষ্ট জানতো যে, গবাদি পশুগুলো মুসলিমদের মালিকানাধীন। এটিই প্রতীয়মান যে, কেবল মুসলিম পরিচয়ের কারণেই জেনেশুনে ভুক্তভোগীদের চোর অপবাদ দেওয়া হয়েছে ও নিপীড়ন করা হয়েছে।
একই ধরনের অভিযোগ তুলে গত ২৪ মে আসামের সোনিতপুর জেলায় দুই মুসলিমকে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল উগ্র হিন্দুত্ববাদী জনতা। হিন্দুত্ববাদী বিজেপি সরকারের শাসনামলে প্রায় ডজন খানেক এরূপ সহিংসতার ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছে অনেক নিরপরাধ মুসলিম।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4msx3kze


