দক্ষিণ লেবাননে আবারও ব্যাপক হতাহতের শিকার দখলদার ইসরায়েলি বাহিনী

0
14

দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি সেনাদের একটি সামরিক অবস্থানে হিজবুল্লার চালানো রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের একজন সেনা মারা গেছে এবং আরও ১৩ জন আহত হয়েছে। ২০ জুন, শনিবার ভোররাতে নাবাতিয়েহ এলাকার কেফার তেবনিত গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম নির বেন আরি (২১)। সে কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সার্জেন্ট হিসেবে কর্তব্যরত ছিল। প্রাথমিক তদন্তের বরাতে সেনাবাহিনী দাবি করেছে, রাত প্রায় দেড়টার দিকে তাদের অবস্থান লক্ষ্য করে একযোগে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় দখলদার ইসরায়েলের ১ সেনা মারা গেছে এবং ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

এর আগে ১৯ জুন, শুক্রবার কেফার তেবনিত গ্রামেই হিজবুল্লাহর ট্যাংকবিধ্বংসী ড্রোন হামলায় ইসরায়েলের একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ মোট চার সেনা নিহত হয়।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৩ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন । ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


তথ্যসূত্র
1. Israeli soldier killed, 13 wounded in overnight attack in southern Lebanon
– https://tinyurl.com/3taznhxn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থানে আফগান জাফরান
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী সেনা ও এফসি ফোর্সের ২টি চৌকিতে ইত্তেহাদুল মুজাহিদিনের স্নাইপার হামলা: নিহত ২ সন্ত্রাসী সেনা