
কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়কে পড়ে থাকা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরীর নাম মিম আক্তার( ১৯)। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, লাশের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় নিশ্চিত হয়। নিহত মিম আক্তার (১৯) মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম সাংবাদিকদের জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তথ্যসূত্র:
১। মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার
– https://tinyurl.com/yvuw6e47


