মুসলিম যুবককে নির্মমভাবে হেনস্তা, মুসলিমদের ঘর ভাড়া না দিতে কঠোরভাবে সতর্ক করেছে উত্তরাখণ্ডের উগ্র হিন্দুত্ববাদী নেত্রী

0
0

মুসলিমদের বাসা ভাড়া না দিতে স্থানীয় হিন্দুদের আহ্বান জানিয়েছে ভারতে উত্তরাখণ্ডের দেরাদুন ভিত্তিক হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্কৃতি’র নেত্রী রাধা সেমওয়াল ধোনি। তার এই আহ্বানে সমালোচকদের মধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

৩০ জুন মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সে একজন মুসলিম যুবককে নির্মমভাবে নিপীড়ন করছে, তাকে বারবার চড়-থাপ্পর মারছে, গালিগালাজ করে চুল টানছে, তাচ্ছিল্যের সাথে বারবার ‘মোল্লা’ বলে ডাকছে।

ঐ যুবকের উপর হিন্দু মহিলার দিকে দৃষ্টিপাত করার অভিযোগ আনা হয়েছে।

মুসলিম লোকটি বারবার নিজেকে নির্দোষ বলে বোঝাতে চাইলেও উপস্থিত হিন্দুত্ববাদীরা এর কোনও তোয়াক্কাই করছিল না। তারা পুলিশের কাছে অভিযোগ করা ব্যতীত আইন নিজের হাতে তুলে নিয়ে মুসলিম ব্যক্তিকে নির্মমভাবে হেনস্তা করেছে।

এসময় মুসলিম ভাড়াটে রাখার বিরুদ্ধে বাসিন্দাদের সতর্ক করে উগ্র হিন্দুত্ববাদী নেত্রী বলেছে, যারা মুসলিমদের ভাড়াটে রেখেছে, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।

সামাজিক মাধ্যমে হিন্দুত্ববাদী এই নেত্রীর অসংখ্য ভিডিও ছড়িয়ে আছে। এর আগে সে খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের আর্থ-সামাজিক বয়কটের আহ্বান জানিয়েছিল।

প্রায়শ তাকে মুসলিমদের প্রতি আক্রমণাত্মক আচরণ ও মৌখিক গালিগালাজ করতে দেখা যায়। পাশাপাশি তাকে মাজারের মতো ধর্মীয় স্থাপনাকে টার্গেট করে নির্মূল অভিযানে দেখা গেছে। হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করে মুসলিম বানানো হচ্ছে বলে সে প্রায়ই অভিযোগ তুলে থাকে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdz4xmxx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় নাগরিক হয়েও খুলনায় স্কুলের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার