
ভারতের পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শুভেচ্ছা উপহার হিসেবে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতার উপ-হাইকমিশনের জন্য ১০০ কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০ কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই রাজ্যের জন্য ১১০০ কেজি আম পাঠানো হয়েছে।
এরমধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম। বাকি আম রাজ্য দুটির বিভিন্ন ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হবে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
১। শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
– https://tinyurl.com/ycxzdbsm


