কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস

0
34

যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসনের জবাবে কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে পরিচালিত তাদের চলমান প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

১৩ জুলাই, সোমবার আইআরজিসির বরাতে আনাদুলু জানিয়েছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা জ্বালানি সংরক্ষণাগার এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত একটি কৌশলগত রাডার ব্যবস্থাতেও হামলা চালানো হয়েছে। বাহিনীটি দাবি করেছে, তাদের বিমান বাহিনী এ হামলা পরিচালনা করেছে এবং অভিযান এখনো অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে তাদের ‘চোখের বদলে চোখ’ অভিযানের তৃতীয় পর্বে নিজেদের বিমান বাহিনী এই হামলাগুলো চালিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে এ হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এ বার্তাও দেওয়া হয়েছে।


তথ্যসূত্র
1. Iran’s IRGC says it struck military bases in Kuwait, warns US over Hormuz
– https://tinyurl.com/ynw5xmsc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাসহ সব খাতে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান: তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
পরবর্তী নিবন্ধভিডিও || দীর্ঘ সাত বছর পিতা কর্তৃক নিজ বাড়ির অন্ধকার কক্ষে বন্দিদশায় থাকা মা-ছেলেকে উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী