লক্ষ্মীপুরে সালিসি বৈঠকের জেরে দাদাকে গুলি, অস্ত্রসহ নাতি গ্রেপ্তার

0
3

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডা জের ধরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে মো. আশিক (২৩) নামে এক যুবক। তারা সম্পর্কে দাদা-নাতি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আশিককে গ্রেপ্তারসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

সোমবার (১৩ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তাকে সঙ্গে নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব।

দৈনিক আমার দেশ সূত্র জানায়, গ্রেপ্তার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে চলে আসছিল। এ ঘটনায় ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিসি বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিল। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানায়।

আশিক ঘটনাটি জানতে পেরে রাতে এলাকায় আসে। ৪ জুলাই বিকেলে ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সে নজরুলকে গুলি করে। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিল। এ ঘটনায় আশিকের বিরুদ্ধে ৬ জুলাই ভিকটিম নজরুল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


তথ্যসূত্র:
১। লক্ষ্মীপুরে দাদাকে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
– https://tinyurl.com/4fyzs39b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা বোর্ডের বিলুপ্তির পর ভারতের উত্তরাখণ্ডে এবার ৪৫৬টি মাদ্রাসার সরকারি অনুদান বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধনেত্রকোনার মোহনগঞ্জে পরপর দুই মেয়ে শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্কে অভিভাবকরা