গণমাধ্যমকে তথ্যপ্রাপ্তিতে সহায়তা দিতে নতুন বিভাগ গঠন করল ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়

0
1

গণমাধ্যম ও সাংবাদিকদের আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকরভাবে তথ্য সরবরাহ নিশ্চিত করতে নতুন একটি বিভাগ গঠন করেছে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। “তথ্য সহায়তা” নামে প্রতিষ্ঠিত এই বিভাগের মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

পাকতিয়া প্রদেশে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান আব্দুল হাকিম হেমত আখুন্দজাদা হাফিযাহুল্লাহ এ ঘোষণা দেন। তিনি জানান, নবগঠিত “তথ্য সহায়তা” বিভাগের মূল দায়িত্ব হবে গণমাধ্যম ও সাংবাদিকদের কার্যক্রম পর্যবেক্ষণ, তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সময়মতো তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, এই বিভাগের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বয় বাড়ানো এবং তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।


‎তথ্যসূত্র
1. The Head of Public Relations and Press of the Ministry of Interior announced the establishment of a new department
– https://tinyurl.com/mr6xpttx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোনার মোহনগঞ্জে পরপর দুই মেয়ে শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্কে অভিভাবকরা
পরবর্তী নিবন্ধবিদেশি অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সন্ত্রাসী বাহিনীর আত্মসমর্পণ