
আফগানিস্তানে কার্পেট শিল্পে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক দপ্তর। একই সঙ্গে দেশীয় হস্তশিল্প ও কারুশিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে আফগান কার্পেটের রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক দপ্তরের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০ লাখ মানুষ কার্পেট শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। দপ্তরটি জানায়, ইমারাতে ইসলামিয়া দেশীয় হস্তশিল্প ও কারুশিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়ায় আফগান কার্পেটের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পেয়েছে।
দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরে ৭ লাখ ৬০ হাজার বর্গমিটারেরও বেশি কার্পেট রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডাসহ একাধিক আরব ও আফ্রিকান দেশে রপ্তানি করা হয়েছে। এসব রপ্তানির মোট মূল্য ছিল প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার।
এছাড়া দপ্তরটি জানিয়েছে, বর্তমানে আফগান কার্পেটের কেবল একটি ছোট অংশ দেশেই ব্যবহার করা হয়, আর অধিকাংশ কার্পেট বিদেশি বাজারে রপ্তানি করা হয়। আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধি পাওয়ায় দেশের এই ঐতিহ্যবাহী শিল্প আরও শক্তিশালী হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হচ্ছে।
তথ্যসূত্র
1. one million Afghans are employed directly and indirectly in the carpet weaving industry.
– https://tinyurl.com/4x4yb34w


